ছাতক ৭০৭ তম ইন্তেকাল উপলক্ষে হযরত শাহজালাল ইয়ামনী(রহ.)এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

7 May 2026, 11:41:31

সেলিম মাহবুবঃ
ছাতক পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে বৃহস্পতিবার মাগরিব নামাজের পর থেকে ছাতক ৭০৭ তম ইন্তেকাল উপলক্ষে হযরত শাহজালাল ইয়ামনী(রহ.)এর ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল ছাতক কেন্দ্রীয় জামে মসজিদে (ট্রাফিক পয়েন্ট) অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও ছাতক কেন্দ্রীয় জামে মসজিদ ট্রাফিক পয়েন্ট’র ইমাম হযরত মাওলানা আলী আসগর খানের পরিচালনায় বয়ান পেশ করেন, এ,কে,এম মনোওর আলী, মহাসচিব, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ্ কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় সহ-সভাপতি আল ইসলাহ্ আবু জাফর নোমান, প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলী।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।