লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

7 May 2026, 10:49:20

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে লিমা আক্তার (১৮) নামের এক কোরআনে হাফেজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর আনুমানিক ২.৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই হাফেজা উপজেলার হাজির হাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্দুর রব হাওলাদার বাড়ির ইউসুফ আলী খোকনের মেয়ে, সে স্থানীয় একটি মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় আজ দুপুরে গুঁড়িগুড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ক্ষেত থেকে সয়াবিন আনতে গেলে হঠাৎ ব’জ্র’পা’তের আঘাতে পুরো শ’রী’র ধোঁ’য়ার মতো হয়ে যায়।
ঐ সময় আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে ওখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একজন পবিত্র কোরআনের হাফেজার এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
হাফেজা লিমার মৃত্যুটি স্থানীয় ইউপি সদস্য আপেল মাহমুদ নিশ্চিত করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।