নওগাঁ জেলার পোরশা উপজেলায় ৬৩০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

7 May 2026, 6:37:27

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের খাতিরপুর মোড় হতে ছাওড় গ্রামে প্রবেশের ৬৩০ মিটার সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনকালে তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান আরও উন্নত হবে এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।