মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি বাবুল, সম্পাদক মেহেদী
মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ ১৮ আগস্ট সোমাবার ২০২৫।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৮ বছর পর এই কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন সম্পন্ন হয়।
শনিবার (১৬ আগস্ট) সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে ৫৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন শহিদুল হক বাবুল এবং ৫৮২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ।
সাংগঠনিক সম্পাদক পদে ৪৮৯ ভোটে প্রথম হয়েছেন সাবিনা ইয়াসমিন টুলু এবং ৩৮৬ ভোটে দ্বিতীয় হয়েছেন ফিরোজ শাহ তালুকদার।
মোট ১১৩৫ ভোটের মধ্যে এই ফলাফল ঘোষণা করেন মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলা নির্বাচন মনিটরিং কমিটির আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির।
এর আগে সকাল ১১টায় এসসি লাহা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধক ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার টি এম আকরাম হোসেন তালিম।
তিনি জানান, ইতোমধ্যে জেলার ৯ উপজেলার মধ্যে ৬টি উপজেলা ও ৩টি পৌর বিএনপির কমিটি সম্মেলন ও ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করেছে। অদূর ভবিষ্যতে বাকি উপজেলা ও জেলা বিএনপির নির্বাচনও অনুষ্ঠিত হবে।
কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এবিএম ওবায়দুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, ব্যারিস্টার জাকির হোসেন, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, কাজি খায়রুজ্জামান শিপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
