চিতলমারীতে উলামা দলের আয়োজনে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল
চিতলমারী প্রতিনিধি, ১৮ আগস্ট সোমবার ২০২৫।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলা উলামা দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকাল ৬টায় স্থানীয় আল-ইমান একাডেমি সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা উলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা বায়েজিদ হোসেন।
এ সময় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা উলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
-
বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ কামরুল ইসলাম সুমন,
-
জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ফকির,
-
চিতলমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হুসাইন বিশ্বাস,
-
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খান,
-
সদ্য সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি লিমন বিশ্বাস ইউনুস,
-
সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদল মো. আবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা বায়েজিদ হোসেন।
সার্বিক পরিচালনায় ছিলেন আ. সবুর শেখ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
