মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজার, ০৪ মে ২০২৬ :
মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) সকাল ১০.৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মো. ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয়।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জেলা পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
একই অনুষ্ঠানে এপ্রিল/২০২৬ মাসের পারফরমেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা এবং অফিসারদের পুরস্কৃত করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন বড়লেখা থানার পুলিশ পরিদর্শক জনাব মনিরুজ্জামান খান।
শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার জয়ন্ত সরকার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সদর ট্রাফিকের টিএসআই মোতালেব মিয়া, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই মো. জাহিদুল ইসলাম।
এছাড়া ০৭টি চোরাই মোটরসাইকেল, ০১টি এক্স করোলা প্রাইভেট কার, ৬৫ পিস ইয়াবা, ৪২০ গ্রাম গাঁজা, রাজনগর থানার হত্যা মামলার ০৩ জন আসামী গ্রেফতারসহ মোট ১১ জন আসামী গ্রেফতার করায় জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএমকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
এর পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয়, মৌলভীবাজার এর অপরাধ শাখার দাপ্তরিক কাজসমূহ অত্যন্ত সততা ও দক্ষতার সহিত পালন করা সহ আনুষাঙ্গিক অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় এএসআই মো. মাসুম আহমেদকে পুরস্কৃত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব সাইফুল হকসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান এবং সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
