নোয়াপাড়ায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা দলিল বিতরণ
নিজস্ব প্রতিবেদন, রাউজান (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট খায়েস মার্কেটের ২য় তলায় অবস্থিত আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে গ্রাহকদের মাঝে বীমা দলিল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। এতে উপস্থিত ছিলেন এলিট ইউনিট ম্যানেজার মোহাম্মদ আবদুল আহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ফাইন্যান্সিয়াল এ্যাসোসিয়েট রিতা দাশ, জগন্নাথ বিশ্বাস ও মজিবুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বীমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বীমা মানুষের জীবনের অনিশ্চয়তা মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা ব্যবস্থা। এটি শুধু ভবিষ্যতের ঝুঁকি কমায় না, বরং পরিবারের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও উল্লেখ করেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে বীমা একজন মানুষের সঞ্চয় ও বিনিয়োগের একটি কার্যকর মাধ্যম হতে পারে। বর্তমান সময়ের পরিবর্তিত আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বীমার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
শেষে গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে বীমা দলিল তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতেও গ্রাহকসেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
