গুলশান ১০৩ নম্বর রোডে ডিএনসিসির অনুমতি ছাড়া গাছ কেটেছে কারা ?
এইচ এম জাকির:
গুলশান ১০৩ নম্বর রোডের 30 A নং বাসার সামনের রাস্তাটিতে গত বৃহস্পতিবার ৩০-৪-২০২৬ ইং তারিখে কে বা কারা একটি গাছ কেটে বাসার সামনে ফেলে রেখেছে। গুলশান আবাসিক এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিধায় এখানে কোন গাছ কাটতে হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমতির প্রয়োজন হয়। শাহজাদপুর ঝিল সংলগ্ন রাস্তাটিতে অনেকগুলো গাছ রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্গত ১৯ নং ওয়ার্ডের গুলশান ১০৩ নম্বর রোড ডিএনসিসির একজন কার্য সহকারী দায়িত্বে রয়েছে, যে সব সময় উক্ত এলাকার রাস্তাঘাটের দায়িত্বে নিয়োজিত থাকার কথা। তার চোখে ফাঁকি দিয়ে এভাবে কেউ গাছ কাটার প্রশ্নই ওঠে না। নাম প্রকাশে অনেক স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ডিএনসিসির দায়িত্বপ্রাপ্তদের সহযোগিতা ছাড়া এখানে কেউ গাছ কাটতে পারে না। কে বা কারা উক্ত গাছ কেটেছে তা ডিএনসিসির দায়িত্বপ্রাপ্ত কার্যসহকারী অবশ্যই জানার কথা। পরিবেশবিদ ও আইনবিদদের কাছ থেকে জানা যায় গুলশান আবাসিক এলাকায় সড়কের গাছ কাটতে হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদনের প্রয়োজন আছে। গুলশান আবাসিক এলাকা বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) এলাকার যেকোনো সড়কের পাশের গাছ কাটতে হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক। সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া গাছ কাটা বেআইনি এবং এর জন্য কঠোর শাস্তি বা জরিমানা হতে পারে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সড়কের পাশের বা ফুটপাতের গাছ কাটতে বা ছাঁটাই করতে চান, তবে অবশ্যই সিটি কর্পোরেশনকে জানাতে হবে এবং লিখিত অনুমতি নিতে হবে।হাইকোর্টের রায় (২০২৫/২০২৬): হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, ঢাকা শহরে গাছ কাটার অনুমতি দেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের অধীনে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। বনায়ন বিধিমালা: সামাজিক বনায়ন বিধিমালা-২০০৪ অনুযায়ী, গাছ কাটার ক্ষেত্রে অনুমতি নিতে হবে। ফরেস্ট অ্যান্ড ট্রি কনজারভেশন অর্ডিন্যান্স, ২০২৬: নতুন এই অর্ডিন্যান্স (2026) অনুযায়ী, সরকারি বা পাবলিক স্থানের গাছ কাটতে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমতি প্রয়োজন এবং অনুমতি ছাড়া গাছ কাটলে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। কী করবেন:যদি গাছটি সড়কের পাশের বা ফুটপাতের হয়, তবে সরাসরি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট অঞ্চলের কর্মকর্তা বা নগর ভবনে যোগাযোগ করে আবেদন করতে হবে। নিজের ব্যক্তিগত জমির গাছ কাটা সংক্রান্ত নিয়মাবলি ভিন্ন হতে পারে, তবে যদি তা জনসাধারণের চলাচলের রাস্তায় ছায়া দেয় বা ঝুলে থাকে, তবে তা কাটার জন্যও অনুমতি প্রয়োজন হতে পারে। রাস্তার পাশের গাছ কাটতে নিতে হবে বিশেষজ্ঞের অনুমতি। ২০২৪ সালের ৭ মে আদালত ঢাকার দুই সিটি করপোরেশন, বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ে গাছ কাটা কেন পরিবেশ ও মানবাধিকারের পরিপন্থি হবে না মর্মে রুল জারি করেন। এ বিষয়ে অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাওয়া হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৩ এর নির্বাহী প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব নুরুল আলম প্রতিবেদককে বলেন আমি একটু জেনে আপনাকে জানাচ্ছি পরে তিনি বলেন ওই এলাকায় আমাদের দায়িত্বপ্রাপ্ত কার্যসহকারী বা ইন্সপেক্টর তিনি খোঁজ নিয়ে তাকে জানাবেন। গুলশান ১০৩ নম্বর রোডের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর বা কার্যসহকারী মোঃ সিদ্দিকের সাথে এ বিষয়ে জানতে চাওয়ার চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এভাবে ডিএনসিসি অঞ্চল ৩ এর আওতাধীন এলাকার মধ্যে দিনে দুপুরে কে বা কারা গাছ কাটলো তা নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতা নাকি দায়িত্বে অবহেলা কি বলবেন। সচেতন এলাকা বাসি মনে করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান সুযোগ্য প্রশাসক তিনি একজন পরিবেশ বান্ধব প্রশাসক। এলাকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তিনি অবশ্যই গ্রহণ করবেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
