পরশুরামের নতুন ইউএনও হাসনাত জাহান খান

4 May 2026, 2:31:25

সমীর আহমেদ ফোরকান, পরশুরাম, ফেনী প্রতিনিধিঃ

৩ মে /২৬ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোঃ মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্যটি জানা গেছে।

হাসনাত জাহান খান এর আগে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২৫ সালের ৮ ডিসেম্বর বিলাইছড়ি উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করেন। এর আগে তিনি পরিকল্পনা বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।

গত ২৭ এপ্রিল পরশুরাম উপজেলার ইউএনও হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউএনও সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়াকে পদায়ন করা হলেও তিনি যোগদান করেননি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।