ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বদরুল আলম রানা
মাহমুদুল হাসান লিমন,জেলা প্রতিনিধি নরসিংদীঃ
রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশ করা বদরুল আলম রানা এর আগে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল-এর যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শহীদ শামসুল আলম হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতিতে তার দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল কমিটিতে স্থান পাওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, তার নেতৃত্বে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।
ব্যক্তিগত জীবনে বদরুল আলম রানার বাড়ি মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে। স্থানীয় এলাকাতেও তার এই সাফল্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকে তিনি সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি ছাত্রদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
