ডিমলায় শ্রমিক ঐক্য পরিষদ উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
“দুনিয়ার মজদুর এক হও এক হও ” এই স্লোগান কে সামনে রেখে ডিমলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা মে) সকাল ডিমলা শ্রমিক ঐক্য পরিষদ ডিমলা উপজেলা শাখার আয়োজনে উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা বিজয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ডিমলা শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক, আমিনুরজ্জামান গাজী সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব, বাবু উৎপল কান্তি সিং, শ্রমিক নেতা মাহবুব ইসলাম,শহিদুল ইসলাম, আশিকুর রহমান লেনিন, আব্দুর রশিদ, শাকিল প্রধান, সহিদার রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যই বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক উন্নয়ন,শিল্প-কারখানা ও অবকাঠামো নির্মাণে শ্রমিকদের অবদান অপরিসীম সকল শ্রমিককে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার দরকার।
এসময় সার্বিক তত্ত্বাবধানে শ্রমিকনেত হাবিবুর রহমান খান লোহানী শ্রমিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,শ্রমিক নেতা মাহবুব বলেন শ্রমিক নেতা মাহবুব বলেন এই সংগঠনটি ডিমলায় ১৯৯৩ সালে স্থাপিত হয় এখানে বর্তমান ১৬ টি শ্রমিক সংগঠন জড়িত আছে।
বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শ্রমিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
