পলাশবাড়ীতে পৃথক পৃথক ভাবে ঐতিহাসিক আন্তজার্তিক মে দিবস পালিত
মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে ১লা মে ঐতিহাসিক আন্তর্জাতিক মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজনে পৃথক পৃথক ভাবে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে।
১ লা মে শুক্রবার সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসন, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (৪৯৪), শ্রমিক কল্যান ফেডারেশন, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের পৃথক পৃথক আয়োজনে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি গুলো উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাধিক স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
দিবসটি উপলক্ষে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তাপাদার, থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াত আমির আবু বক্কর ছিদ্দিক, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশফেকুর রহমান রিপন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুল, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম চান,ভাইস চেয়ারম্যান আবু তালেব মাষ্টার ও জামায়াত নেতা তাজুল ইসলাম মিলনসহ শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
