বাগেরহাটে শুভ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জীবনী আলোচনা র্যালি পুজা অর্চনা
আজাদ রুহুল আমিন-বাগেরহাট জেলা প্রতিনিধিঃ ১৬ আগস্ট শনিবার ২০২৫।
বাগেরহাট ১৬ আগস্ট ২০২৫ (বাসস): বাগেরহাটে দুদিন ব্যপি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আবির্ভাব উপলক্ষে ব্যপক কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজ সকাল ১০টায় শালতলা হরিসভা মন্দির প্রাংগনে বাগেরহাট জেলা পুজা উদযাপন ফ্রন্টের আয়োজনে মংগল প্রদীপ প্রজ্বলের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, বিএনপির সমন্বয়ক এম এ সালাম, বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শাহেদ আলি রবি। উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী গুরু সেবানন্দ মহারাজ।
প্রধান অতিথি জয়ন্ত কুন্ডু তার বক্তব্যে বলেন, যখন ধর্ম পরাজিত হয়,দুস্কৃতিকারী, অন্যায়কারী তাদের বিনাশ করতে যুগে যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। প্রেম ভালোবাসা আছে বলেই তিনি নিজে বিনাশ না করেই মানুষ কে দিয়েই ভগবান শ্রীকৃষ্ণ অন্যায়কারী, দুস্কৃতিকারী এবং ধর্মকে যারা মানেনা তাদের বিনাশ করেছেন। যারা অন্যায় অসত্যের সাথে যুক্ত শুধু পরকালে নয় ইহকালেও রয়েছে তাদের জন্য পরম শাস্তি। জয়ন্ত কুন্ডু বলেন,ভগবান শ্রীকৃষ্ণের বানী বক্ষে ধারন করে আমাদের আগামীর পথচলা আর এরই মাধ্যমে জগতে শান্তি নেমে আসবে।
সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বাবু মোহন লাল হালদার।অনুষ্ঠান সঞ্চালনা করেন পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবলা হালদার।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তারাপদ দাম,অভিজিৎ দেবনাথ, নিলয় দে,স্বপন সাহা,কিশোর কুন্ডু।
পরে বাগেরহাট শহরে মংগল শোভাযাত্রা বর্নাঢ্য র্যালি শহরের ঢাক ঢোল শাক সানাই ও ব্যান্ডের তালে তালে গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে।শ্রীকৃষ্ণের আরাধনা ও পুজা অর্চনার মধ্য দিয়ে প্রথম দিবসের পরিসমাপ্তি ঘটে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
