চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন আহসান হাবীব ঠান্ডু

29 April 2026, 12:32:01

মোঃ আজাদ খান, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান হাবীব (ঠান্ডু)।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে মমিনুল হক টুলু বিশ্বাসকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

পরবর্তীতে দলকে সুশৃঙ্খল ও শক্তিশালী করতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ২ এপ্রিল ২০২৬ ইং তারিখে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোঃ আহসান হাবীব (ঠান্ডু)-কে চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করা হয়।

দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন এই দায়িত্ব প্রদানকে ঘিরে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।