৬০০ পিস ইয়াবাসহ রূপসা ব্রিজ এলাকায় এক ব্যক্তি গ্রেফতার
খুলনা জেলা প্রতিনিধি:
খুলনার রূপসা ব্রিজ এলাকায় বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লবণচরা থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে রূপসা ব্রিজের ঢালে এপোলো-৩ এর অফিসার ফোর্স চেকপোস্ট ডিউটি পালনকালে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মনিরুজ্জামান (৪২)। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাব পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রুপসী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আলাউদ্দিন ভূইয়া।
পুলিশ জানায়, চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
