গুরুদাসপুর-বড়াইগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, অভিযোগ জানানোর আহ্বান

28 April 2026, 11:00:02

শরিফ ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় কোনো পেট্রোল পাম্প কিংবা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি দলের নাম ভাঙিয়ে জবরদস্তি, চাঁদাবাজি বা অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এ আহ্বান জানান নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রন্জু।

তিনি বলেন, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। যদি কেউ সরকারি দলের নাম ব্যবহার করে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে, তাহলে ভুক্তভোগীদের অবিলম্বে নিকটস্থ থানা পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে হবে।

একই সঙ্গে তিনি আরও জানান, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার শিকার হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছেও সরাসরি অভিযোগ উপস্থাপন করতে পারবেন। প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব ও কঠোরতার সঙ্গে বিবেচনা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী মহলে সচেতনতা বাড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।