সুন্দরবনে হরিণের মাংস ও কাঁকড়াসহ ৮ শিকারি আটক

15 August 2025, 3:44:05

মোংলা প্রতিনিধিঃ বাগেরহাট | ১৫ আগস্ট শুক্রবার ২০২৫। 
গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের হারবারিয়া এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস ও কাঁকড়াসহ ৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে দিঘির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় প্রায় সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও চারটি পা, একটি হরিণ ধরার জাল, ১৮ কেজি কাঁকড়া এবং ৫ লিটার বিষ। এছাড়া হরিণ ও অবৈধ কাঁকড়া শিকারে ব্যবহৃত দুটি নৌকাও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি.এন. রাফিদ-আস-সামি জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে সুন্দরবন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।