খাগড়াছড়ি পানছড়িতে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’ শুরু: পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার
মোঃ নূর হোসাইন বাবু, খাগড়াছড়ি পানছড়ি প্রতিমিধিঃ
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ এপ্রিল, ২০২৬ খাগড়াছড়ির পানছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং পানছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা নাসরিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “একটি মেধাবী জাতি গঠনে সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই। প্রান্তিক পর্যায়ে পুষ্টির বার্তা পৌঁছে দিতে এবং জনসচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ের এই কর্মসূচি মাইলফলক হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
মিনাক্ষী চাকমা, কনসালট্যান্ট (গাইনি), পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আঃ ছালাম, উপজেলা কৃষি অফিসার।
আঃ গনি, উপজেলা শিক্ষা অফিসার।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী মাঠ পর্যায়ে নানা কর্মসূচি পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে:
সাধারণ মানুষের দোরগোড়ায় পুষ্টির সুফল পৌঁছে দিতে উঠান বৈঠক।
গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি পরামর্শ এবং শিশুদের সম্পূরক খাদ্য বিষয়ক দিকনির্দেশনা।
লিফলেট বিতরণ এবং সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে বিশেষ ক্যাম্পেইন।
সমাপনী বক্তব্যে সভাপতি ডা. অনুতোষ চাকমা বলেন, পুষ্টির সুষম বণ্টন নিশ্চিত করতে পারলেই আমরা একটি সুস্থ-সবল ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
