লোডশেডিংয়ে ফেঁপে উঠছে চিতলমারী, জনজীবন ওলট-পালট, বিপাকে শিশু-বয়স্ক ও পরীক্ষার্থীরা

23 April 2026, 4:48:11

মো: আজাদ খান, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী উপজেলায় সীমাহীন লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক এবং এসএসসি পরীক্ষার্থীরা।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলা প্রচণ্ড তাপদাহের মধ্যে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ঘরের ভেতর ও বাইরে কোথাও স্বস্তি মিলছে না। বিশেষ করে রাতে একাধিকবার লোডশেডিং হওয়ায় মানুষের ঘুমের ব্যাঘাত ঘটছে। অতিরিক্ত গরম ও ঘামাচির কারণে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা গেছে।

এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। এতে তাদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটছে এবং মানসিক চাপ বাড়ছে।

এদিকে সাধারণ জনগণের প্রশ্ন, দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন থাকা সত্ত্বেও কেন এ ধরনের চরম লোডশেডিং দেখা দিচ্ছে। তারা দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে এলাকাবাসী চিতলমারী পল্লী বিদ্যুৎ অফিসের ডিএজিএম-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।