বাঁশের দাম বাড়ায় হারিয়ে যাচ্ছে বাদিয়াখালীর বাঁশ শিল্প

23 April 2026, 12:02:21

_মোঃ রেজাদুল ইসলাম রেজার, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর পাটনী পাড়া গ্রামে বাঁশ শিল্প এখন বিলুপ্তির পথে।

বাঙালি সংস্কৃতির অংশ এই শিল্পে একসময় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কারিগররা বাঁশের চটা দিয়ে চাটাই, কুলা, চালুনি, ডালা, টুকরি, মাছ রাখার খালই, ঝুঁড়ি, হাঁস-মুরগির খাঁচাসহ সংসারের নানা জিনিস তৈরি করতেন।

কিন্তু সময়ের ব্যবধানে মূল উপকরণ বাঁশের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় কারিগররা পেশা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন। অনেকে অভাবের তাড়নায় বাপ-দাদার পেশা ছেড়ে অন্য কাজে চলে যাচ্ছেন। ফলে বেকার হয়ে পড়ছেন গ্রামীণ কারিগররা।

এভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রামীণ বাঁশ শিল্প ও বাঙালির ঐতিহ্য।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।