ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরনের দাবি

21 April 2026, 5:03:07

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ককে চার ও ছয় লেনে উন্নীতকরণ, সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রস্তাবিত ‘আমতলী হাইওয়ে থানা’ দ্রুত বাস্তবায়নের দাবিতে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর একটি আবেদনপত্র আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রেরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহাসড়কটির বর্তমান অবস্থায় যানবাহন চলাচলে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় যাতায়াতে যাত্রীদের ভোগান্তিও বেড়েছে।

এ পরিস্থিতি বিবেচনায় মহাসড়কটি আধুনিক মানে উন্নীতকরণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়েছে।

এছাড়া প্রস্তাবিত ‘আমতলী হাইওয়ে থানা’ দ্রুত বাস্তবায়ন করা হলে মহাসড়কের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও নিরাপদ করবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।