মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদের সমর্থনে বিশাল পথসভা কালবেলাতে

21 April 2026, 12:26:48

কলকাতা থেকে মনোয়ার ইমাম এর প্রতিবেদনঃ
গতকাল ২০/০৪/২০২৬ সোমবার বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক এর অধীনে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের কারবেলা হাটে অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।এই পথসভা থেকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি র মনোনীত প্রার্থী সামিম আহমেদ কে জয়ী করার লক্ষ্যে নিয়ে এলাকায় জামায়াতের আয়োজন করা হয়।এই পথসভা থেকে পশ্চিম বাংলার সার্বিক উন্নয়নে কাজ এবং গন বিকাশ ও গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদ কে জয়ী করার আহ্বান জানান দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সদস্য শ্রীমতী তন্দ্রা পুরকায়স্থ। তিনি বলেন আমাদের বাঁচার লড়াইয়ে এবং বিজেপি কে বাংলা থেকে সরিয়ে দিতে তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। সেই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পুনরায় ক্ষমতায় আনতে হবে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন সাবেক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সদস্য ও উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য শ্রীমতী সঙ্গীতা হালদার এবং মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল কংগ্রেসের আইকন এবং যুব সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য ও তৃনমূল কংগ্রেসের নেতা তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সাবেক প্রধান ও তৃনমূল কংগ্রেসের নেতা কুতুবুদ্দিন লস্কর এবং উত্তর কুসুম অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি এহসানুল হক মোল্লা ও উত্তর কুসুম অঞ্চল তৃনমূল কংগ্রেসের নেতা হাফিজুর রহমান মোল্লা এবং পশ্চিম বাংলার তৃনমূল কংগ্রেসের পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য ও সাবেক পুলিশ কর্মকর্তা বজলুর রহমান হালদার এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সাবেক প্রধান আনোয়ার হোসেন গাজী ও উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সদস্য সোহেল রামিজ সর্দার ওরফে হিরো এবং রিপোন মোল্লা ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য আনজুমিলা বেগম ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের নেতা ও উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অন্যান্য তৃনমূল দলের নেতা এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।এই পথসভায় প্রায় কয়েক হাজার তৃনমূল কংগ্রেস এর নেতা ও কর্মীরা সুশৃঙ্খল উপস্তিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান উত্তর কুসুম অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি এহসানুল হক মোল্লা ও সাবেক উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান কুতুবুদ্দিন লস্কর।।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।