রূপসায় এসআরবি-৬ এর অভিযানে ৩,২০০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

27 November 2026, 9:16:02

বিপ্লব মল্লিক বাগেরহাটঃ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ২৭ নভেম্বর ২০২৬ ইং তারিখ, দুপুর ১৩:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন পশ্চিম নন্দনপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৩,২০০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন ১। শিরোপা আফরিন (২১), স্বামী: মোঃ ফেরদৌস ওরফে লাদেন, সাং: পশ্চিম নন্দনপুর, থানা: রূপসা, জেলাঃ খুলনা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।