সুন্দরবনে এসআরবি-৬ এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন জলদস্যুর সহযোগী গ্রেপ্তার

27 November 2026, 9:00:29

বিপ্লব মল্লিক বাগেরহাটঃ

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায়  ২৬ নভেম্বর ২০২৬ ইং তারিখ, সকাল ১০:০০ ঘটিকার সময় এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার কয়রা থানাধীন ৫নং কয়রা পাড়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন জলদস্যুর সহযোগিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, *১। হাফিজুর রহমান (৩৭), পিতা: কেরামত গাজী, ২। আব্দুর রহিম (২৬), পিতা: জামাল ফারুক, উভয় সাং: কয়রা, থানা: কয়রা, জেলা: খুলনা।

গোপন সংবাদের ভিত্তিতে ও গ্রেপ্তারকৃত আসামি হাফিজ এর দেয়া তথ্যের ভিত্তিতে কয়রা থানাধীন ৫নং কয়রা ইউনিয়ন এর পাড়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জলদস্যুর দলপতি ইয়াদ আলীপাড়, পিতা: মহরালী পাড়, সাং: কয়রা, থানা: কয়রা, জেলা: খুলনার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এসআরবি-৬ এর আভিযানিক দল দস্যুতার কাজে ব্যবহৃত *০৪টি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত দুইজন আসামির মধ্যে হাফিজের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে জলদস্যুদের সহযোগিতা করার তথ্য উপাত্ত পাওয়া গিয়েছে। এছাড়া দ্বিতীয় আসামি রহিমকে জলদস্যুদের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও রশদ সরবরাহ এবং এলাকায় সোর্স হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে দস্যুদেরকে সহযোগিতা করার তথ্য পাওয়া গিয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে খুলনা জেলার কয়রা থানায় অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক আসামিদ্বয়কে উদ্ধারকৃত আলামতসহ হস্তান্তর করা হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।