প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল; বিপ্লবের নেতৃত্বে সক্রিয় হচ্ছে জেলার নেতাকর্মী

27 November 2026, 4:02:54

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলার আয়োজনে গোমস্তাপুর উপজেলায় একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সদস্য হাসান রশিদুজ্জামান বিপ্লবের নির্দেশনায় দলটির নেতাকর্মী ও সমর্থকরা এই কর্মসূচিতে অংশ নেন।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এবং সারা দেশের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে কার্যক্রম নিষিদ্ধ এই দলটির নেতাকর্মীরা মিছিলের আয়োজন করেন।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘রাজবন্দীদের মুক্তি চাই, অপশক্তি বিনাশ চাই’, ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগান দেন।

গোমস্তাপুর উপজেলার ব্যস্ততম সড়ক প্রদক্ষিণ করার সময় মিছিলের কারণে রাস্তায় সাময়িক যানজটের সৃষ্টি হয় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।