ঠাকুরগাঁওয়ে অর্থনৈতিক শুমারি ও বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

27 November 2026, 9:18:12

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত প্রচার এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা পরিসংখ্যান বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এছাড়াও সভায় অতিরিক্তি পুলিশ সুপার খোদাদাদ হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌস,জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক ফয়সাল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টারের (বিএসবিআর) উদ্দেশ্য, গুরুত্ব ও ব্যবহার বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ফয়সাল হাসান।

সেমিনারে অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের প্রকৃত চিত্র তুলে ধরার গুরুত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে এসব তথ্যের ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন বক্তরা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।