বটিয়াঘাটায় রায় বাড়িতে শ্রীশ্রী কার্তিক পূজা ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালিত

17 November 2026, 7:51:26

রিপন রায়, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:

বটিয়াঘাটা জলমায় রায় বাড়ির রাজরুদ্র রায়ের ঐতিহ্যবাহী শ্রীশ্রী অন্নপূর্না মন্দিরে মঙ্গলবারে ভাবগাম্ভীর্যতার মাধ্য দিয়ে শ্রীশ্রী কার্তিক পূজা ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। মন্দিরে পিতা-মাতা, স্বামী স্ত্রী,ভাই বোন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব একসাথে মিলে মিশে কার্তিক ঠাকুরের অঞ্জলী প্রদান ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানকে ঘিরে পারিবারিক ও সামাজিক আত্মিক সম্পর্ক পরিলক্ষিত হয় । অন্যদিকে কার্তিক পূজাকে আরো প্রাণবন্ত করতে ভক্তবৃন্দের মাঝে ধর্মীয় ও শাস্ত্রিয় সংগীত পরিবেশন করা হয়। পূজা শেষে সকল ভক্তবৃন্দের মাঝে অন্নপ্রসাদ বিতরন করা হয়।

হিন্দু ধর্মে কার্তিক পূজা হলো দেবসেনাপতি কার্তিকের আরাধনার উৎসব। কার্তিক হলেন দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর পুত্র এবং গণেশের সহোদর।

কার্তিক পূজার ইতিহাস ও পৌরাণিক কাহিনী

জন্মের কথা: পৌরাণিক কাহিনী অনুসারে, কৃত্তিকা নক্ষত্রে কার্তিকের জন্ম হয়েছিল এবং ছয়জন কৃত্তিকা তাঁকে প্রতিপালন করেছিলেন বলে তাঁর নাম হয় ‘কার্তিকেয়’ বা কার্তিক। তিনি দেবগণের সেনাপতি এবং তারকাসুর বধকারী হিসেবে পরিচিত।

রূপ ও পরিচয়: কার্তিক বীরত্ব, সাহস ও সৌন্দর্যের প্রতীক। তাঁর বাহন ময়ূর এবং হাতে অস্ত্র হিসেবে থাকে তীর-ধনুক ও বর্ষা।

পূজার প্রথা ও তাৎপর্য

সন্তান কামনা: বাংলা লোকসংস্কৃতিতে কার্তিক পূজার সবচেয়ে বড় আকর্ষণ হলো সন্তান লাভের আশা। বিশ্বাস করা হয়, কার্তিক ঠাকুরের আরাধনা করলে তাঁরই মতো সুদর্শন ও গুণী সন্তান লাভ হয়।

কার্তিক ফেলা প্রথা: বাংলার কোনো কোনো অঞ্চলে ‘কার্তিক ফেলা’ নামক একটি জনপ্রিয় প্রথা রয়েছে। এর নিয়ম হলো—রাতের অন্ধকারে চুপিচুপি কোনো নবদম্পতির বাড়ির দরজার সামনে কার্তিক মূর্তি রেখে আসা হয় এবং সকালে সেটি তুলে নিয়ে পুজো করা হয়।

সময়: সাধারণত কার্তিক মাসের শেষ দিন বা কার্তিক সংক্রান্তিতে (অথবা পঞ্জিকা মতে শুক্লা অষ্টমীতে) কার্তিক পূজা অনুষ্ঠিত হয়।

বিশেষ উৎসব: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কার্তিক পূজা ও ‘কার্তিক লড়াই’ অত্যন্ত বিখ্যাত। এছাড়া দক্ষিণ ভারতে তিনি ‘মুরুগান’ বা ‘সুব্রহ্মণ্য’ নামে ব্যাপকভাবে পূজিত হন।

কার্তিক (কার্তিকেয়, স্কন্দ, সুব্রহ্মণ্য, ষণ্মুখ, মুরুগন্) শিব ও পার্বতীর সন্তান এবং গণেশের সহোদর। তিনি যুদ্ধের দেবতা ও দেব সেনাপতি। তার বাহন ময়ূর।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।