বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রিপন রায়, বটিয়াঘাটা ( খুলনা ) প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস -২০২৬ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার বিকেল নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফেরদৌস আলী শেখ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
