নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মোঃ মিনারুল ইসলাম(জেলা প্রতিনিধি,নেত্রকোনা)
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নেত্রকোনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা. মোঃ আনোয়ারুল হক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক জনাব অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু এবং নেত্রকোনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের তাৎপর্য এবং জাতীয় জীবনে ঐক্য, সংহতি, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরেন।
তাঁরা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। এ দিনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে যে পরিবর্তন সংঘটিত হয়, তা জাতীয় ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের ঐক্য, দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জাতীয় স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার শিক্ষা দেয়।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলি থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়ন, স্থিতিশীলতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হোক-জাতীয় ঐক্য, দেশপ্রেম, গণতন্ত্র ও জনগণের কল্যাণে সম্মিলিত অঙ্গীকার।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
