শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ

6 November 2026, 2:47:51

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যাদবপুর ফুলবাড়িয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় পিঁপিলিকা ইয়ুথটিমের বাস্তবায়নে বৃহস্পতিবার(৫ নভেম্বর) বেলা ১টায় সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

একশনএইড বাংলাদেশের সহায়তায় অনুষ্ঠিত ও মাদ্রাসা শিক্ষার্থীর অংশ গ্রহণে সভায় সাইবার ক্রাইম কি, শিক্ষার্থীরা কেন সাইবার ঝুঁকির মধ্যে পড়ে, সাইবার ঝুকি মোকাবেলায় করণীয় কিকি, সাইবার ক্রাইমের কুফল, আইনগত দিক সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষক রনজিৎ কুমার বর্মন, অনুষ্ঠানের সভাপতি মাদ্রাসা সুপার মাওলানা আবুল বাসার, বিশেষ অতিথি মাদ্রাসার শিক্ষক মাওলানা কামরুজ্জামান, একশন এইড বাংলাদেশ, এলআরপি ৫৪ শ্যামনগরের প্রোগ্রাম অফিসার মোঃ ফারুকুজ্জামান।

পিপিলিকা ইয়ুথ টিমের সভাপতি আল শাহারিয়া রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মাসুদ রানা প্রমুখ।
আলোচনাসভা শেষে সাইবার ক্রাইম বিষয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।