বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিল জেলা পরিষদ
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রকল্প কমিটির প্রতিনিধিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাগেরহাট জেলা পরিষদ। পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, প্রেসক্লাবের সহসভাপতি এসএম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসেন লিটন, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, সরদার জাহিদ ও শরীফ মোস্তাফিজামাল লিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রকল্প কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসাব্যয় মেটাতে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান এবং অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য সহযোগিতা করা জেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় পর্যায়ে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
