বাদিয়াখালীতে নেতার নিজ উদ্যোগে পারিবারিক কবরস্থানের বাউন্ডারি নির্মাণ
মোঃ রেজাদুল ইসলাম রেজা. স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর মধ্যপাড়া গ্রামে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের নিজ উদ্যোগে পারিবারিক কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ করে দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফছার আলী সরকারের নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে এই পারিবারিক কবরস্থানের বাউন্ডারি নির্মাণ কাজ চলছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে কবরস্থানটি অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। বাউন্ডারি না থাকায় কবরস্থানের পবিত্রতা নষ্ট হচ্ছিল এবং গবাদি পশু অবাধে চলাচল করত। এমন মহৎ উদ্যোগে এলাকার মানুষের মধ্যে সন্তোষ দেখা গেছে। গ্রামবাসী এই কাজের জন্য আফছার আলী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
