চা শ্রমিক নেতা দুলাল বাউরীর মৃত্যুতে ছাত্র ইউনিয়নের শোক
30 October 2026, 10:45:25
শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান্দ চা-বাগানের চা শ্রমিক নেতা দুলাল বাউরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে তাঁর মৃত্যুর ঘটনা ঘটে। চা শ্রমিক নেতা দুলাল বাউরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ। সংগঠনের পক্ষ থেকে এক শোকবার্তায় দুলাল বাউরীর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
