বটিয়াঘাটায় বাল্যবিবাহ নিরোধ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন এসিল্যান্ড মোঃ ফজল্লে রাব্বী
রিপন রায়, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নে বাল্যবিবাহ নিরোধ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ ফজলে রাব্বী। বিয়ে চলাকালীন সময়ে পরিচালিত এ অভিযানে একজনকে অর্থদণ্ডে দন্ডিত করা হয়। গত কাল বৃহস্পতিবার সকাল ১০টায় বাল্যবিবাহ প্রতিরোধে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনুসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ।
বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়ন এবং অপ্রাপ্তবয়স্কদের বিবাহ প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন নাগরিকগন।বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ থেকে শিশুদের সুরক্ষা দিতে এবং আইন মেনে চলতে সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
