চিতলমারীতে কোডেক কর্মকর্তা মিরাজুলের ইন্তেকাল
আজাদ খান, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ
চিতলমারী আড়ুয়াবর্ণী গ্রামের সকলের প্রিয় মুখ মো: মিরাজুল ইসলাম মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । আজ শুক্রবার দুপুর ৩ টায় বাগেরহাট একটি প্রাইভেট ক্লিনিকে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল( ৩৯) বছর। তিনি স্ত্রী, এক ছেলে, মা, বাবাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে মৃত: মিরাজুল ইসলাম দেপাড়া আলিম মাদ্রাসা’র সাবেক ছাএশিবিরের সভাপতি এবং বর্তমান ফকিরহাটের পিলজং কোডেকে কর্মরত ছিলেন।
শুক্রবার রাত ৯ টায় মিরাজুলের জানাজার নামাজ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে তাকে বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
