ঐতিহ্যবাহী রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মকসেদ আলী

2 October 2026, 12:04:15

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী শিক্ষক মো. মকসেদ আলী। গত ২৯ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন।
​এর আগে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন মো. আব্দুল মান্নান।
​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে ঐতিহ্যবাহী এই রুহিয়া উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণের প্রক্রিয়াভুক্ত রয়েছে। বিদ্যালয়টিকে সরকারি করার এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় নতুন এই দায়িত্ব গ্রহণ করলেন মো. মকসেদ আলী।
​বিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা ও এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিদ্যালয়ের জাতীয়করণের প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।