বটিয়াঘাটায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক – হুরে জান্নাত
রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ
উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার ( ভূমি) শোয়েব শাত-ঈল ইভানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা জেলা ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড । যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত । শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি কারিগরি, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও নৈতিক শিক্ষা গ্ৰহন করতে হবে । আজকের শিক্ষার্থী আগামী দিনে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যত । বিশেষ করে মেয়ে সন্তানদের যত্ন নিয়ে শিক্ষিত করে গড়ে তুলতে হবে । তিনি আরো বলেন, লেখাপড়া শিখে শুধু শিক্ষিত হলে হবে না, লেখাপড়া শিখে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে । বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বেলা ১১ টায় এসএসসি পরীক্ষা -২০২৬ এ জিপিএ ৫ ও প্রাথমিক পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত -২০২৫ এর ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ও নারী ফুটবল খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল ও ট্রাউজার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এ কথা গুলো বলেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শরীফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান । প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুর রব’র স্বাগত বক্তব্য অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, সহকারী প্রকৌশলী অভিজিৎ চক্রবর্তী, আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক রিপন রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, মহম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান ময়না, সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষক মৃদুল মন্ডল সহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা । অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ৪৯ জন এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ ও ৭২ জন প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক ও বাইসাইকেল বিতরণ করেন ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
