গুরুদাসপুরে মাদক মামলায় মা ও দুই ছেলে আটক

28 September 2026, 1:59:10

সজীবুর রহমান নাটোর প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে মা ও দুই ছেলেকে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার যোগেন্দ্র নগর গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত হলেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ভম্বুর স্ত্রী তানিয়া আক্তার সুর্য তার দুই ছেলে সম্রাট হোসেন ও শান্ত ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার যোগেন্দ্র নগর গ্রামে শহিদুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা মাদক ব্যবসার সাথে জড়িত। ওই পরিবারের সদস্যদের নামে ১৩ টি মামলা রয়েছে। সুনিদিষ্ট অভিযোগের ভিক্তিতে রাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মাদক বিক্রির মুলহোতা পরিবারের প্রধান শহিদুল ইসলাম ভম্বু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
নামপ্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, ভম্বু পরিবার এলাকায় মাদক ব্যবসার হোতা। তারা আটক হলেও জামিনে বের হয়ে আবার পুরনো ব্যাবসায় জড়িয়ে পরে। শুধু মাদক নয়, এলাকায় নানা অপকর্মের সাথেও তারা জড়িত। দৃষ্টান্তমুলক শাস্তির দাবী তাদের।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফাহমিদা আফরোজ জানান,অপরাধীরা দায় স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, শহিদুল ইসলাম ভম্বু ও তার পরিবার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের প্রত্যেকের নামে ডজন ডজন মামলা রয়েছে। আটক ভম্বুর স্ত্রী ও দুই ছেলেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।