কুড়িগ্রাম সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন

27 September 2026, 11:48:31

শাহজামাল শাওন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সরকারি কলেজের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ‘ক্যারিয়ার গাইডলাইন-২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন, বিশেষ আলোচক ছাত্রশিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেন, বিশেষ অতিথি সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান ও সমাপনী বক্তব্য দেন কলেজ সভাপতি মাহমুদুল হাসান রিফাত প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, বাংলার পাশাপাশি ইংরেজী ভাষাতেও দক্ষতা অর্জন, আইসিটি প্রশিক্ষণ সহ সময়ের সঠিক ব্যবহার এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, প্রযুক্তিগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের পরামর্শ দেন।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার-সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।