কয়রায় বিএনপি নেতার দায়ের করা নাশকতার মামলায় আরও ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার

27 September 2026, 8:47:03

কয়রা (খুলনা) প্রতিনিধি :

খুলনার কয়রায় বিএনপি নেতার দায়ের করা নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার(২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো আমাদী ইউনিয়ন আওয়ামলীগের প্রচার সম্পাদক মজিদ গাজী(৬৪),মহেশ্বরীপুর ইউনিয়ন আওয়ামলীগের সদস্য আব্দুল হামীদ গাজী(৬৫) ও সুলীল কুমার বৈরাগী (৫৯)।

পুলিশ জানায়,গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয় দেওয়া মো. সহিদ হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামলীগের ৩৬ নেতার নামে একটি নাশকতার মামলা করেন।ওই মামলায় আওয়ামলীগের আরও ১৬০ থেকে ১৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে,গত মঙ্গলবার রাতে কয়রা উপজেলার পল্লী বিদ্যুৎ সাবস্টেশন দখল করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চাঁদআলী ব্রিজ এলাকায় জড়ো হন। এ সময় বাদীসহ কয়েকজন তাদের সেখানে জড়ো হতে দেখেন এবং পুলিশকে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনজনকে আটক করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, আটক ব্যক্তিদের সেখানে জড়ো হওয়ার কারণ জানতে চাইলে তারা পল্লী বিদ্যুতের সাবস্টেশন ধ্বংস করে বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টির উদ্দেশ্যে জড়ো হওয়ার কথা জানান। এছাড়া শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা এ ধরনের কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন বলে এজাহারে দাবি করা হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, কয়রায় বিএনপি নেতার দায়ের করা নাশকতার মামলায় গতরাতে আরও ৩ আওয়ামলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।এই মামলায় এ পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার পূর্বক জেলহাজতে পাঠানো হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।