নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক ও গুণীজনদের সাথে মতবিনিময়

20 September 2026, 10:18:03

দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুরে অবস্থিত বিশিষ্ট দ্বীনি ও সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান নাজাত ইসলামী মারকাজ-এর বহুমুখী শিক্ষা, পুনর্বাসন ও মানবিক কার্যক্রম নিয়ে সাংবাদিক ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কাযত্রুম নিয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী।

এ মতবিনিময় সভায় ইংরেজি দৈনিক দ ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল, সাপ্তাহিক পাতাকুঁড়ি পত্রিকার সম্পাদক নূরুল ইসলাম শেফুল, সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব রুবেল আহমেদ, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান আলম, নূর মোহাম্মদ সাগর, এহসান বিন মুজাহির, আব্দুল কাইয়ুম, শামসুল ইসলাম শামীম, বাপ্পী দে, নান্টু রায়, মোহাম্মদ আলামীন, কাওছার আহমেদ, মঞ্জু বিজয় চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গুণীজন ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

মারকাজের বহুমুখী কার্যক্রমের বিবরণ

মতবিনিময় সভায় মারকাজের প্রতিষ্ঠাতা শেখ ছালেহ আহমদ হামিদী প্রতিষ্ঠানের চলমান ও ভবিষ্যৎ নানামুখী কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।

তিনি জানান, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি কেবল ধর্মীয় শিক্ষাই নয়, বরং সামাজিক ও কারিগরি ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা রাখছে।

মারকাজের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে:
প্রধানত তিনটি উদ্দেশ্য সামনে রেখে নাজাত তার কার্যক্রম পরিচালনা অব্যাহতভাবে রেখেছে। যথা—শিক্ষা, সেবা ও গবেষণা।
শিক্ষা ছাড়া একটা জাতি কখনো অগ্রসর হতে পারে না। আর তাই রয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেবা, অ্যাম্বুলেন্স সার্ভিস, হাউসিং প্রকল্প, স্বাস্থ্যসেবা ও হুইলচেয়ার প্রকল্প, খাদ্য সামগ্রী প্রকল্প, পরিবার স্বাবলম্বীকরণ প্রকল্প, বিশুদ্ধ পানি প্রকল্প, মসজিদ প্রকল্প সহ ইত্যাদি।

হিফজ ও নূরানী বিভাগ: শিশুদের বিশুদ্ধ কুরআন শিক্ষার ব্যবস্থা।
অন্ধ ও প্রতিবন্ধী বিভাগ: সমাজের সুবিধাবঞ্চিত ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষার সুযোগ।
কারিগরি শিক্ষা ও সেলাই প্রশিক্ষণ: বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত কেন্দ্রের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ।
কম্পিউটার ও আইটি শিক্ষা: যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ।
পাবলিক লাইব্রেরি ও স্পোকেন ইংলিশ: সাধারণ জ্ঞান ও ইংরেজি ভাষা শিক্ষার বিশেষ কোর্স।
গরীব অ্যান্ড ইয়াতিম ট্রাস্ট ফান্ড: এতিম, অসহায় ও দুস্থদের পুনর্বাসন ও নিয়মিত আর্থিক সহায়তা প্রদান।

মতবিনিময় সভায় মারকাজের প্রতিষ্ঠাতা শেখ ছালেহ আহমদ হামিদী আরও জানান, “গ্রাম, লোকালয় ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে ১৫৫টি মসজিদ নির্মাণ করা হয়েছে। অসহায় হত দরিদ্র ১০০০টি পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে। ৪০২২টি টিউবওয়েল ও ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় রিকশা, ঠেলাগাড়ি, সেলাই মেশিন, মাছ ধরার নৌকা ইত্যাদির মাধ্যমে প্রায় ৫০০০ পরিবার উপকৃত হয়েছে। রামাদ্বান, ঈদ ও বিভিন্ন দূর্যোগপূর্ণ মুহুর্তে প্রায় ১৫০০০ হাজার পরিবার খাদ্য সামগ্রী প্রকল্পের প্রাপ্ত হয়েছেন। মেডিকেল ও স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় এককালীন চিকিৎসা সহযোগীতা, চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প ইত্যাদি প্রোগ্রামের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হয়েছে এবং প্রায় ১০,০০০ মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।”

গুণীজন ও সাংবাদিকদের মতামতসভায় উপস্থিত সাংবাদিক ও গুণীজনেরা তাদের বক্তব্যে বলেন, নাজাত ইসলামী মারকাজ কেবল একটি প্রথাগত মাদরাসা নয়, বরং এটি একটি আদর্শ সমাজ গড়ার বহুমুখী কেন্দ্র। দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা এবং নারীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগটি এই অঞ্চলের জন্য অত্যন্ত অনুকরণীয়।

বক্তারা মারকাজের এই মানবিক ও শিক্ষামূলক মিশনকে আরও বেগবান করতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজের বিত্তবানদের এই মহৎ উদ্যোগে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান।

পরিশেষে, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।