মোংলায় বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সভা

20 September 2026, 11:18:52

বিপ্লব মল্লিক মোংলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে মিঠাখালী ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মিঠাখালী ইউনিয়নের ৩’নং ওয়ার্ডের সাতঘরিয়া এলাকায় ৪’নং মিঠাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা সেলিমের নির্দেশক্রমে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মোংলা উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা সফরুল হায়দার সুনজন ও ৪’নং মিঠাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা সেলিম’সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৪’নং মিঠাখালী ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন শেখ ইমন’সহ যারা মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তাদের প্রতি আমরা স্পষ্টভাবে বলতে চাই—এ ধরণের মিথ্যা ও কটূক্তিপূর্ণ আচরণ ভবিষ্যতে যেন আর কেউ না করেন। আপনাদের এই কুরুচিপূর্ণ বক্তব্যে উপজেলা ও ইউনিয়নের সাধারণ জনগণ ক্ষুব্ধ। মনে রাখবেন এমন মিথ্যাচার আর কুরুচিপূর্ণ অপপ্রচার যদি চলতে থাকে, তবে উপজেলা ও ইউনিয়নের জনগণ আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে। আমরা চাই না, আপনাদের এমন অসভ্য আচরণের কারণে উপজেলা ও ইউনিয়নের পরিবেশ উত্তপ্ত হোক।

এ প্রতিবাদ সভায় সিনিয়র নেতাকর্মীদের উদ্দেশ্য করে বক্তারা আরও বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। এবার আপনারা সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে তদন্ত করে দেখবেন। আমাদের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তার সত্যতা পাওয়া গেলে আমরা নিজ ইচ্ছায় দল থেকে পদত্যাগ করব। ৪’নং মিঠাখালী ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন শেখ ইমন’সহ যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তারা এই সকল কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে খোঁজ খবর নিয়ে দেখলে সত্যতা পাওয়া যাবে ইনশাআল্লাহ।

উক্ত এ প্রতিবাদ সভায় উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।