মজুমদার হাট পল্লী বিদ্যুতের উপহার জন্মদিনের অনুষ্ঠান পালনে ৫ মিনিট চেয়ে ১ ঘণ্টা বিদ্যুৎ
খায়রুল আলম নয়ন, (বিশেষ ) প্রতিনিধিঃ
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের নুসরাত জাহান নুহা মনির জন্মদিনের অনুষ্ঠান পালনের সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর পরিবার থেকে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে ৫ মিনিট হলেও মেয়ে কেক কাটার জন্য বিদ্যুৎ চেয়ে আবদার করেন এক ব্যক্তি। পরে পল্লী বিদ্যুতের লাইনম্যানের দায়িত্বে থাকা ঐ ব্যক্তি ১০ মিনিট অপেক্ষা করার কথা বলেন, এবং এরপর অন্য লাইন বন্ধ করে এক ঘন্টার জন্য বিদ্যুৎ দিয়ে পল্লী বিদ্যুতের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
বর্তমান সময়ে যেখানে বিদ্যুতের প্রচুর পরিমাণে লোডশেডিং সেখানে একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠান পালনের জন্য ৫ মিনিটের জন্য বিদ্যুৎ চেয়ে এক ঘন্টার জন্য বিদ্যুৎ পেয়ে খুশি নুহামনি সহ বান্ধবীরা। মজুমদার হাট সাব জোনাল অফিসের আওতাধীন মজুমদার হাট পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের দায়িত্বে থাকা ঐ লাইনম্যান কর্মীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যে, এক জন সাধারণ মানুষের বিশেষ অনুরোধকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক এবং দীর্ঘসময় বিদ্যুৎ রাখার জন্য।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
