লং মার্চকে স্বাগত জানিয়ে ফুলবাড়ীতে জামায়াতের শুভেচ্ছা র‍্যালি

19 September 2026, 7:41:35

শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম ):

১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর লং মার্চকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শুভেচ্ছা র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা।
উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত র‍্যালিটি ফুলবাড়ী কাছারি মাঠ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তিন কোনা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।ফুলবাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইন্জিনিয়ার জামিল হোহেন এর পরিচালনায় ইউনিয়ন আমীর মাওলানা সাইদুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান।
​সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ কেন্দ্র ঘোষিত লং মার্চের বার্তা তুলে ধরেন।
​শান্তিশৃঙ্খলা বজায় রেখে জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
​যেকোনো পরিস্থিতিতে সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করার তাগিদ দেন বক্তারা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।