বগুড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে সজীব হোসেন সিয়ামের নববর্ষের শুভেচ্ছা
13 April 2026, 1:57:43
মোঃ সজীব হোসেন, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসী ও বগুড়াবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ নেতা মোঃ সজীব হোসেন সিয়াম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন সূর্য, নতুন আশা, নতুন বছর, নতুন ভালোবাসা—এই স্লোগানকে সামনে রেখে আমাদের জীবন থেকে একটি বছর বিদায় নিয়ে যুক্ত হলো নতুন একটি বছর। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।”
তিনি আরও আশা প্রকাশ করেন যে, অতীতের সকল জরাজীর্ণতা ও ব্যর্থতা মুছে ফেলে নতুন বছরে দেশ ও জাতি সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ার আহ্বান জানান তিনি।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
