শ্রীমঙ্গলে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বাসায় চুরি
দেওয়ান মাসুকুর রহমান। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকায় পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আফজালুর রহমানের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার গ্রীল ভেঙে বাসায় প্রবেশ করে নগদ টাকা সর্ণ অলংকার ও মূল্যবান জিনিসপত্র মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে গত সোমবার ১ সেপ্টেম্বর ২০২৬ ইং রাত আনুমানিক (০৭:০০টা থেকে ০৮:০০)টার মধ্যে। শ্রীমঙ্গল মনাইউল্লাহ উচ্চ বিদ্যালয়ের পিছনে লালবাগ আবাসিক এলাকায় অবস্থিত ক্ষতিগ্রস্ত বাসাটি।
যেভাবে ঘটনা ঘটে:
পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আফজালুর রহমান গত ১৪ আগস্ট ঢাকায় তার ভাগ্নিপতির বিয়ের দাওয়াতে স্বপরিবারে যান। তার অবর্তমানে বাসার দেখভালের দায়িত্বে ছিলেন ওনার বাসার প্রাইভেট মাস্টার মোঃ তুরাজ মিয়া।
রাত আনুমানিক ১টার সময় তুরাজ মিয়া বাসায় ফিরে গেইটের তালা খোলা এবং ঘরের ভিতরের মালপত্র তছনছ দেখতে পান। সাথে সাথে তিনি বিষয়টি ফোন করে মোঃ আফজালুর রহমানকে জানান।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে অবগত করা হয়। এসআই সুজন ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন এবং প্রাথমিক রিপোর্ট নোট করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, “আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে। এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
