পার্বতীপুরে চেয়ারম্যান সোহাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
মোঃ মাফিকুল ইসলাম, পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ করা জরুরি।
হরিরামপুর ইউনিয়নকে সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
