পোরশা থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার ডাকাতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ও টহল জোরদারের নির্দেশ

3 September 2026, 8:21:54

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশা থানা বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি কর্মরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় পুলিশ সুপার দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে পোরশা উপজেলায় ডাকাতি প্রতিরোধ ও স্থায়ীভাবে নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও সতর্ক ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত টহল জোরদার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপার পোরশা থানার ব্যারাক পরিদর্শন করেন এবং থানার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি থানা কম্পাউন্ডে একটি বৃক্ষরোপণ করেন।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা আন্তরিক ও অঙ্গীকারবদ্ধ। অপরাধ দমন, জনগণের নিরাপত্তা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।