পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় শহরের ঢাকা মোড়স্থ নাইট কোচ স্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, যুগ্ম আহ্বায়ক মাহবুব রশিদ সংগ্রাম, সাহাদত হোসেন সাদো, দীপঙ্কর সাহা মানিক এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম, রবিউল ইসলাম বাবু, শরিফুল ইসলাম ও মানজুর রশিদ বক্তব্য দেন।
পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার।
আলোচনা সভা শেষে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
পরে শান্তিপূর্ণভাবে র্যালিটি শেষ হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
