খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নজরুল ইসলাম নবীন, খুলনা প্রতিনিধি:
সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর জিয়া হল চত্বর (শিববাড়ি) এলাকায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান শফিকুল ইসলাম মনা এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন।
এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে জিয়া হল চত্বর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন অনুষ্ঠানস্থল।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
